গজারিয়ায় বিএনপির ৪ ইউনিয়ন কমিটি বাতিলের দাবি

মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপির চারটি ইউনিয়ন শাখার নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এই কমিটিকে ‘অবৈধ’ এবং ‘আওয়ামী লীগের দালালদের কমিটি’ আখ্যা দিয়ে দলের একটি অংশ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে। গতকাল বিকেল ৪টার দিকে ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। তারা নবগঠিত বালুয়াকান্দি, বাউশিয়া, টেংগারচর ও গজারিয়া ইউনিয়ন বিএনপি কমিটির বিরুদ্ধে বিভিন্ন সেøাগান দেন এবং কমিটি বাতিলের আহ্বান জানান।