দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও ২৭৮ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনের তথ্য মতে, জুলাই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে একমাসে সর্বোচ্চ। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৬৮৪ জন।
চলতি বছরের পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি মাসে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু এবং ১ হাজার ১৬১ জন হাসপাতালে, ফেব্রুয়ারিতে ৩ জনের মৃত্যু এবং ৩৭৪ জন হাসপাতালে, মার্চে কারও মৃত্যু না হলেও ৩৩৬ জন হাসপাতালে, এপ্রিলে সাতজনের মৃত্যু এবং ৭০১ জন হাসপাতালে, মে মাসে তিনজনের মৃত্যু এবং ১ হাজার ৭৭৩ জন হাসপাতালে, জুনে ১৯ জনের মৃত্যু এবং ৫ হাজার ৯৫১ জন হাসপাতালে, জুলাইয়ে ৪১ জনের মৃত্যু এবং ১০ হাজার ৬৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ৯৮০ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১৯ হাজার ৬৩৫ জন। মারা গেছেন ৮৩ জন।