সম্মাননা পেলেন ২ রেমিট্যান্সযোদ্ধা

ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান স্মরণে রেমিট্যান্সযোদ্ধা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে নেত্রকোনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ক্যাম্পাসের হলরুমে আলোচনার আয়োজন করেছে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং প্রবাসীকল্যাণ ব্যাংক।

টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ছাদরুল কবীরের সভাপতিত্বে অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক (ডিডি এলজি) মো. আরিফুল ইসলাম সরদার। তিনি বলেন, সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়েছেন সিঙ্গাপুর থেকে মোজাম্মেল বাংলাদেশে পাঠিয়েছেন ১ কোটি ৬৪ লাখ ৮৬ হাজার ১২৪ টাকা। দ্বিতীয় অবস্থানে সংযুক্ত আরব আমিরাতে থাকা মোহাম্মদ মনিরুজ্জামান মনির ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছেন ১ কোটি ১৬ লাখ ৭১ হাজার ৭৯৭ টাকা। সর্বোচ্চ রেমিট্যান্সযোদ্ধা হিসেবে তার পক্ষে মা মিনারা আক্তার খাতুন সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেছেন।