জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক, জেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং সদস্য মানিকগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী এস.এ জিন্নাহ কবির বলেছেন, আমি নির্বাচিত হলে কৃষক শ্রমিক, দুস্থ জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করব। প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টি উপেক্ষা করে আমার ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন এর জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচার করছে।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুটুক্তি করছে।
শনিবার (২ আগস্ট) বিকালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা চকমিরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিএনপির উদ্যোগে সমেতপুর ঈদগাঁ মাঠে তারেক রহমানের ৩১ দফার প্রচারনা সভা ও লিফলেট বিতরণ প্রধান অতিথির বক্তব্যে এস.এ জিন্নাহ কবির একথাগুলো বলেছেন।
তিনি অরো বলেন, স্বাধীনতা রিরোধী জামায়াত দেশ ও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে। মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ্য শহীদদের রক্ত ২ লক্ষ মা বোনের সম্ভমের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার ৫৪ বছরের এদেশের মানুষ স্বাধীনতার সুফল পায়নি। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির সামনে ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় কৃষক-শ্রমিক গ্রাম-গঞ্জে খেটে খাওয়া দিনমুজুর, মানুষের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে।
তিনি আরো বলেন, আওয়ামী ফ্যাসিবাদী দোসর বিএনপি নামধারী এজেন্টরা বিভিন্ন ধরনে মিথ্যা গুজব ছড়াচ্ছে ষড়যন্ত্র করছে। গত ১৬ বছর দলের কোন কর্মসূচি ও আন্দোলন সংগ্রামে তাদের দেখা যায়নি। গত ৫ আগস্ট ছাত্র জনতার ও বিএনপির নেতাকর্মীদের আন্দোলনে গণঅভ্যূথানে স্বৈরাচার শেখ হাসিনা পতনের
পর ফ্যাসিবাদী আওয়ামী দোসর সুবিধাবাদীরা আবার কিছু নেতাদের ছত্রছায়ায় বিএনপির নাম ব্যবহার করে অপকর্ম অনৈতিক কর্মকান্ড করছে। তাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবন্ধ ভাবে প্রতিহত করতে হবে। বিএনপির সকলকে ঐক্য বদ্ধ ভাবে ধানের শীষের ভোট চাইতে হবে। দলের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের এজেন্টদের হুশিয়ারি দিয়ে তিনি বলেন, বিএনপির মধ্যে কোন বিভেদ নাই। যারা বিভেদ সৃষ্টি করতে চান এখনো সময় আছে ভালো হয়ে যান।
তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন।
দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়ন বিএনপির নেতা নেতা অবসরপ্রাপ্ত শিক্ষক মো. শাহ আলমের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস ছালামের সঞ্চালনায় আরো বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. লোকমান হোসেন, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো. ফেরদৌস রহমান, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মো. মীর মানিকুজ্জামান মানিক, দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক হাবিবুল্লাহ নোমানী, ঘিওর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো. জানে আলম, শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, দৌলতপুর উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আয়ুব আলী রেজা, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান আক্তার, ধামশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড: আলেক মিয়া, জিয়নপুর ইউনিয়নের বিএনপির সভাপতি মো. ফারুক বিশ্বাস, জেলা কৃষকদলের সহ-সভাপতি আব্দুল খালেক সিকদার, জেলা কৃষক দলের যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা আবু ইউসুফ, জেলা যুবদলের সদস্য মো. মোসলেম উদ্দিন, জেলা যুবদল নেতা আমীর হামজা পিন্টু, শিবায়ল উপজেলা যুবদলের আহবায়ক আবু হোসেন আলী, দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. সাইফুল ইসলাম, ঘিওর উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফ ছানোয়ার, দৌলতপুর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আলামীন, ঘিওর সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. শওকত আলী, যুবদল নেতা আব্দুর রহিম, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, বিএনপি নেতা মো. বাবুল হোসেন, ছাত্র দলে নেতা মো. রতন মিয়া প্রমূখ।