দৌলতপুরে নতুন ওসি স্বপন কুমার সরকার 

আপডেট : ০৬ মে ২০২৬, ১০:০০ এএম

মানিকগঞ্জের দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি)  স্বপন কুমার সরকার যোগদান করেছেন। মঙ্গলবার (৫ মে) বিকালে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) যোগদান করেন।

মানিকগঞ্জ জেলা পুলিশ  সুপারের কার্যালয় সুত্রে জানা গেছে, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. কমর উদ্দিনকে গত ৩০ এপ্রিল বদলি করে মানিকগঞ্জ সদর সার্কেলে সংযুক্ত করা হয়। একই আদেশে সিংগাইর থানা ওসি (তদন্ত) স্বপন কুমার সরকারকে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে যোগদান করার নির্দেশ দেন প্রদান করা হয়।

এর আগে স্বপন কুমার সরকার ওসি তদন্ত হিসেবে মানিকগঞ্জ সদর থানা, সিংগাইর থানায় কর্মরত ছিলেন। তিনি কর্মরত থাকা অবস্থায় সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে  দায়িত্ব পালন করায় জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে স্বপন কুমার সরকারকে মানিকগঞ্জের পুলিশ সুপার সারওয়ার আলম পিপিএম ক্রেস্ট প্রদান করেন। 

এদিকে একটি সূত্র জানা গেছে, ৫ মে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. কমর উদ্দিনকে মানিকগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত