নেত্রকোনার মোহনগঞ্জের আদর্শনগরে সাতমাধলাই নদীতে বালু বোঝাই বাল্কহেড ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। মোহনগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ও ময়মনসিংহ থেকে ডুবুরি দল এসে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাদের উদ্ধারের চেষ্টা করে।
ময়মনসিংহ ডুবুরি দলের লিডার নুরে আলম খান জানান, সিলেটের ছাতক থেকে বালুবোঝাই একটি বাল্কহেড ভোররাতে আদর্শনগর এলাকায় পৌঁছালে সেটি ডুবে যায়। বাল্কহেডে থাকা মালিক আব্দুল হক তীরে উঠতে পারলেও দুজন শ্রমিক উঠতে পারেননি।
খবর পেয়ে মোহনগঞ্জ ফায়ার সার্ভিস ও ময়মনসিংহ থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজ চালায়। কিন্তু প্রবল স্রোতে উদ্ধার কাজ বাধাগ্রস্ত হয় বলে জানান নুরে আলম। মোহনগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার বজলুর রহমান জানান, তারা তিনজনই ওই বাল্কহেডে ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে নিখোঁজদের নাম জানা যায়নি।