বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিনে ইয়ামালের ক্যারিয়ার যত এগোচ্ছে, ততই তাকে ঘিরে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ছে। এবার নতুন গুঞ্জন- ১৮ বছর বয়সী ইয়ামাল নাকি আর্জেন্টাইন র্যাপার ও গায়িকা নিকি নিকোলের সঙ্গে প্রেম করছেন। নিকি নিকোল ২৫ বছরে পা রাখতে যাচ্ছেন। এই জল্পনা ছড়িয়েছে ইয়ামালের একটি ছবির মাধ্যমে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ইয়ামাল তার গালে লিপস্টিকের দাগসহ একটি ছবি পোস্ট করেছিলেন। তিনি দাবি করেছিলেন যে এটি তার মায়ের। কিন্তু বিশ্বস্ত সূত্রের রাত দিয়ে সাংবাদিক জাভি ডি হোয়োস দাবি করেছেন, ইয়ামাল এবং নিকি নিকোল সম্প্রতি সমুদ্রতীরবর্তী একটি নাইটক্লাবে রাত কাটিয়েছেন। এটা সেই সময়েরই ছবি। এখন পর্যন্ত নিকি নিকোল বা ইয়ামাল কেউই এ বিষয়ে মুখ খোলেননি, যা জল্পনা-কল্পনা আরও বাড়িয়ে তুলেছে।
স্প্যানিশ সাংবাদিক জাবি ডি হোয়েসের দাবি, দুজনের প্রথম দেখা হয় ইয়ামালের জন্মদিনের পার্টিতে। তারা নাকি একে অন্যের সঙ্গে ফ্লার্টও করেছেন। কয়েকদিন পর গত ২৪শে জুলাই সমুদ্র তীরবর্তী একটি ক্লাবে এই জুটি আবার দেখা করেছিল বলে জানা গেছে। সূত্রটি দাবি করেছে যে ভোর ৪টা পর্যন্ত ক্লাবে সময় কাটিয়ে তারা একসাথে বেরিয়ে যান। এর আগে দুবার প্রেমের গুঞ্জন সরাসরি উড়িয়ে দিয়েছেন ইয়ামাল।