বিস্মিত সায়মন সাদিক

দীর্ঘ অপেক্ষার পর আজ সারা দেশে মুক্তি পাচ্ছে সরকারি অনুদানের ‘জলরঙ’ সিনেমাটি। অনেক দিন আগে শেষ করা এই চলচ্চিত্রটির হঠাৎ মুক্তির খবরে বিস্ময় প্রকাশ করেছেন এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা নায়ক স্য়ামন সাদিক। বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন তিনি। সিনেমার মুক্তির খবরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা বলেন, পরিচালক বা প্রযোজক আমাকে জানানোর প্রয়োজন করেনি। তারপরও সিনেমার জন্য শুভকামনা। মানব পাচারের গল্পে সম্পূর্ণ সমুদ্রে চিত্রায়িত দেলোয়ার হোসেন দিলু প্রযোজিত জলরঙ পরিচালনা করেছেন কবিরুল ইসলাম রানা। ২০২০-২১ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায় সিনেমাটি। তবে দৃশ্যধারণে বৈচিত্র্য থাকায় ‘জলরঙ’ নির্মাণ ব্যয় বেড়ে দাঁড়ায় ১ কোটি ২০ লাখ টাকা, যা ওই সময় সরকারি অনুদানে ‘গলুই’ সিনেমা (এক কোটি ৯০ লাখ টাকা) পরবর্তী আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ‘জলরঙ’।