১৭ লাখ টাকায় বগুড়ায় পুলিশের কনস্টেবল নিয়োগ দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়া চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার দুপুরে বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। ভুক্তভোগী এক পুলিশের চাকরি পদপ্রার্থী জনৈক সাব্বির তালুকদারের অভিযোগের ভিত্তিতে এ অভিযান গোয়েন্দা পুলিশ পরিচালনা করে।
গত বৃহস্পতিবার রাতে বগুড়া সদর ও শুক্রবার সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন মোনারুল ইসলাম (৪০) এবং সাইফুল ইসলাম (৫৫)। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, একটি চক্র সাব্বিরের সঙ্গে ১৭ লাখ টাকায় চাকরি দেওয়ার চুক্তি করে। চুক্তির অংশ হিসেবে তারা তার কাছ থেকে ২০ হাজার টাকা নেয়।