তৃষ্ণার গোল, প্রথমার্ধে বাংলাদেশ-কোরিয়া ১-১

নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথমে এগিয়ে গিয়েছিল বাংলাদেশের মেয়েরা। লাওসে খেলার ১৫ মিনিটে গোল করেন আগের ম্যাচে হ্যাটট্রিককারী তৃষ্ণারাণী। তবে ৪ মিনিট পরই খেলায় ফেরের দক্ষিণ কোরিয়া। ১-১ স্কোরলাইন নিয়ে শেষ ম্যাচের প্রথমার্ধ।

এই ম্যাচ ড্র করলেও গ্রুপের শীর্ষে থেকে প্রথমবার অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে উঠবে বাংলাদেশ।  আর যদি হেরে যায়, তবু রানার্সআপ দলগুলোর মধ্যে সেরা তিনে থাকতে পারলে মূল পর্বের টিকিট পাওয়া যাবে।

‎এরই মধ্যে ৮ গ্রুপ থেকে ১৪টি দল বিদায় নিয়েছে। আজ শেষ রাউন্ডে নির্ধারণ হয়ে যাবে কোন ৮ দল গ্রুপসেরা হবে। আর কোন তিন দল যাবে সেরা রানার্সআপের তালিকায় থেকে।

‎টুর্নামেন্টের প্রথম ম্যাচে লাওসকে ৩-১ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে ৮-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ।