দুমকিতে শ্রমিকদল নেতাকে অব্যাহতি

পটুয়াখালীর দুমকিতে শৃঙ্খলা ভঙ্গসহ নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাতীয়তাবাদী শ্রমিকদলের মুরাদিয়া ইউনিয়ন কমিটির সভাপতি মো. শাহিন আলম (ফোরকান) দলীয় সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।  

রবিবার (১০ আগস্ট) দুপুরে পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শফিকুল ইসলাম শিপন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা প্রকাশ পায়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি জাহিদুর রহমান খান বাবু ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের নির্দেশক্রমে তাকে (শাহিন আলম ফোরকান) ইউনিয়ন সভাপতিসহ দলীয় সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। 

উল্লেখ্য, মুরাদিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো. শাহিন আলম (ফোরকান) দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় চাঁদাবাজি, দালালি, জমি দখলসহ নানা অপরাধ কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ রয়েছে।