লেবুখালী জামে মসজিদে উন্নয়নকাজের উদ্বোধন

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০৫:২৪ পিএম

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী বিশ্ববিদ্যালয় স্কয়ার সংলগ্ন জামে মসজিদের ওজুখানা ও শৌচাগার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে জেলা পরিষদের অর্থায়নে বাস্তবায়নাধীন এ উন্নয়নকাজের উদ্বোধন করেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি।

জেলা পরিষদের বরাদ্দে প্রায় দুই হাজার মুসল্লির ব্যবহারের উপযোগী করে মসজিদের ওজুখানা ও শৌচাগার উন্নয়নের কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্টরা জানান, কাজটি সম্পন্ন হলে মুসল্লিদের ধর্মীয় কার্যক্রম পালনে প্রয়োজনীয় সুবিধা আরও বাড়বে। 

উদ্বোধন অনুষ্ঠানে জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী, জেলা বিএনপির সদস্য মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো. সাইফুল মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কবির শরীফ ও মো. মিন্টু মৃধাসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল খালেক হাওলাদার, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক হাওলাদার, দুমকি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদ সরদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক ওবি, সদস্য নুরজামাল সাজিন, মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত