কাল থেকে মিলবে ১০০ টাকার নতুন নোট

বাংলাদেশ ব্যাংক ১০০ টাকার নতুন নোট বাজারে ছাড়ছে। যা আগামীকাল মঙ্গলবার থেকেই বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ব্যাংক বলছে, ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রতœতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন সিরিজের ১০০ টাকার নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার নতুন এই নোট প্রথমে ব্যাংকটির মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পর্যায়ক্রমে এটি দেশের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।