বগুড়ার নন্দীগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুস সালাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার রুপিহার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আব্দুস সালাম নাটোরের সিংড়া উপজেলার খেজুরতলা আতাইকুলা গ্রামের মৃত মহর আলীর ছেলে। এঘটনায় গুরুতর আহত হন আরও পাঁচজন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বগুড়ার দিক থেকে ছেড়ে আসা বালুবোঝাই একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক চালক ও হেলপারসহ ছয়জন গুরুতর আহত হন।
পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সালাম নামে এক যুবকের মুত্যু হয়।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। মরদেহটি মর্গে রয়েছে। আহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। এঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।