ব্যাংক এশিয়ার ডিএমডি হলেন জুলকার নাইন

সৈয়দ জুলকার নাইন ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন। সম্প্রতি তিনি উপব্যবস্থাপনা পরিচালক এবং হেড অব রিটেইল ব্যাংকিং হিসেবে ব্যাংকে যোগ দেন। ব্যাংক এশিয়ায় যোগ দেওয়ার আগে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসিতে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত ছিলেন।

জুলকার নাইন ২০০১ সালে এইচএসবিসি বাংলাদেশে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ২০০৭ সালে তিনি ইস্টার্ন ব্যাংকে যোগ দেন। ইস্টার্ন ব্যাংকে ১৮ বছরের কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে কাজের অভিজ্ঞতা লাভ করেন। সর্বশেষ তিনি ব্যাংকের হেড অব বিজনেস, রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি ব্যাংকের ডিসট্রিবিউশন নেটওয়ার্ক সম্প্রসারণ, রিটেইল বিজনেসের কার্যক্রম জোরদার এবং অন্তর্ভুক্তিমূলক আর্থিক ইকোসিস্টেম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

স্থানীয় ও বহুজাতিক ব্যাংকে ২৪ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন জুলকার নাইন ব্যাংকিংয়ের বিভিন্ন খাতে প্রবৃদ্ধি, উদ্ভাবন এবং কাস্টমার-ফোকাসড ট্রান্সফরমেশন সৃষ্টিতে অনন্য অবদান রেখেছেন। জুলকার নাইন ব্যবস্থাপনায় স্নাতকোত্তর এবং ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) কর্তৃক স্বীকৃত একজন প্রফেশনাল। বিজ্ঞপ্তি