কারচুপির দায়ে ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকা জরিমানা

নোয়াখালীতে দত্তের হাট পায়রা ফিলিং স্টেশন এবং সোনাপুর ফিলিং স্টেশনে হাতেনাতে ওজনে কারচুপির দায়ে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার জেলা প্রশাসন, নোয়াখালী কর্তৃক নোয়াখালী সদর উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে বিএসটিআই নোয়াখালী এর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

উপস্থিত সংশ্লিষ্ট দায়িত্বরত ব্যক্তি দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করায় তাদের সর্বমোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদ- এবং অনাদায়ে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদ- দেওয়া হয়। উভয় ফিলিং স্টেশন জরিমানার অর্থ পরিশোধ করেছে এবং পরবর্তী সময় এ  ধরনের কাজ না করার জন্য সতর্ক করা হয় বলে এনডিসি নোয়াখালী মেহরাব হোসেন প্রেস রিলিজের মাধ্যমে নিশ্চিত করেন।