টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী আশনা হাবিব ভাবনা বছরজুড়েই সরব থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। পাশাপাশি নিজের খোলামেলা ছবি পোস্ট করেও আলোচনা এমনকি সমালোচনারও জন্ম দেন ‘ভয়ঙ্কর সুন্দর’খ্যাত এই অভিনেত্রী। বর্তমানে তিনি অবকাশ যাপনে রয়েছেন অস্ট্রেলিয়ার মেলবোর্নে।
সেখানে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ছবি ভিডিও ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। শেয়ার করা একগুচ্ছ ছবিতে আবেদনময়ী লুকে ধরা দিয়েছেন ভাবনা। যেখানে স্লিভলেস ড্রেসে ফটোশুট করেছেন। খোলা চুল মিষ্টি হাসি, গলায় ছোট্ট মালায় বেশ মানিয়েছে এ অভিনেত্রীকে। চোখের চাহনি যেন নেটিজেনদের নজর কেড়েছে। ছবি শেয়ার করে ভাবনা ক্যাপশনে লিখেছেন, ‘মঞ্চে ওঠার আগে, চলো কিছু ছবি তুলে নিই।’
কমেন্ট বক্সে নেটিজেনরা অভিনেত্রীর রূপের বেশ প্রশংসা করেছেন। নীরব নামে এক নেটিজেন লিখেছেন, ‘নিষ্পাপ ফুলের চেয়েও সুন্দর তুমি।’ আরেকজনের কথায়, ‘অতুলনীয় সুন্দর সেই সাথে মুক্তা ঝরা হাসি কি আর বলবো পাগল করা মুখ।’
এর আগে চলতি বছর মে মাসে কান চলচ্চিত্র উৎসবে সংক্ষিপ্ত পোশাকে হাজির হয়ে বেশ বিতর্কে জড়ান ভাবনা।