নওগাঁর রানীনগর রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির নাম বাবু প্রামাণিক (৬০)। গতকাল শনিবার সকাল পৌনে ৯টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা তিতুমীর আন্তঃনগর ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবু প্রামাণিক নওগাঁ সদর উপজেলার শিমুলিয়া উত্তরপাড়া গ্রামের মৃত শমসের প্রামাণিকের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বাবু প্রামাণিক তার স্ত্রীর সঙ্গে রাগারাগি করে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তারা জানতে পারেন ট্রেনে কাটা পড়ে তিনি মারা গেছেন। পরিবারের লোকজনের ধারণা, অভিমান করে ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করতে পারেন।