সিংগাইরে গৃহকর্তাকে খুন করে ৪ গরু লুট

মানিকগঞ্জের সিংগাইরে মহর উদ্দিন (৭০) নামের এক গৃহকর্তাকে খুন করে তার চারটি গরু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত রবিবার রাত আড়াইটার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলামনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের ছোট ভাই শাহজাহান ও স্থানীয় বাসিন্দারা জানান, রাত ২টার দিকে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে গোয়াল থেকে তিনটি গরু বের করে পিকআপ ভ্যানে তোলে। চতুর্থ গরুটি বের করার সময় গৃহকর্তা টের পেয়ে বাধা দিলে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে গরু লুট করে নিয়ে যায়। পরে স্বজনরা তাকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিংগাইর থানার ওসি জে ও এম তৌফিক আজম বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।’