নবীনগরে মানববন্ধন

অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা। গতকাল সোমবার দুপুরে নবীনগর প্রেস ক্লাব চত্বরে চরলাপাং গ্রামের শতাধিক মানুষ এ মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে ইউএনওর কাছে স্মারকলিপি দেন তারা। মানববন্ধনে বক্তারা বলেন, মেসার্স সামিউল ট্রেডার্স সরকারি নিলামের মাধ্যমে বালুমহালটি ৮ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার টাকায় ইজারা নিলেও শর্ত ভঙ্গ করে রাতদিন ড্রেজার বসিয়ে নির্বিচারে বালু তুলছে। এতে চরলাপাংসহ আশপাশের গ্রামগুলো নদীগর্ভে তলিয়ে যাচ্ছে।

নবীনগর পশ্চিম ইউপির চেয়ারম্যান নুরে আলম নুর আজ্জম বলেন, অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।