এমটিবি সেরা বেসরকারি বাণিজ্যিক ব্যাংক নির্বাচিত

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) আন্তর্জাতিকভাবে স্বনামধন্য সংস্থা ওয়ার্ল্ড বিজনেস আউটলুক (ডব্লিউবিও) কর্তৃক ‘বাংলাদেশের সেরা প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক ২০২৫’ পুরস্কারে ভূষিত হয়েছে, যা দেশের ব্যাংকিং ও আর্থিক সেবা খাতে উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ। এই সম্মান এমটিবির উদ্ভাবন, টেকসই উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংয়ে নিরলস প্রচেষ্টার প্রতিফলন।

এমটিবির এই স্বীকৃতির পেছনে রয়েছে এর শক্তিশালী আর্থিক সাফল্য ২০২৪ সালে রেকর্ড মুনাফা অর্জন, পর্যাপ্ত মূলধন সংরক্ষণ এবং ব্যাংক খাতের সামগ্রিক মন্দঋণ হারের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম হার বজায় রাখা। পরপর কয়েক বছর বাংলাদেশ ব্যাংকের শীর্ষ টেকসই ব্যাংকগুলোর মধ্যে স্থান পাওয়ার পাশাপাশি এমটিবি ২০২৪ সালে দ্য ব্যাংকারের ‘সেরা ব্যাংক’ পুরস্কার এবং একাধিক বছর ধরে ইউরোমনির ‘সেরা ডিজিটাল ব্যাংক’ ও ‘বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির সেরা ব্যাংক’ পুরস্কার ক্রমাগতভাবে অর্জন করেছে। বিজ্ঞপ্তি