উজিরপুরে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

বরিশালের উজিরপুরে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার গুঠিয়া ইউনিয়নের পূর্ব নারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানান, ওই গ্রামের ঝন্টু হাওলাদারের পুত্র তাওহীদ (৬) ও শরীফ খানের পুত্র শাফিন খান (৭) খেলা করতে গিয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরে বিকালে পুকুরের মধ্যে ২ জনকে ভাসমান অবস্থায় উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  

উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম ঘটনা স্থাল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।