দেশের গণতন্ত্র কখনোই মসৃণ ছিল না : দুলু

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৭:৫৩ এএম

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘বাংলাদেশের গণতন্ত্র কখনোই খুব একটা মসৃণ ছিল না, এ দেশে বাকশালী মনোভাবসম্পন্ন মানুষের সর্বদা অবাধ বিচরণ ছিল, এখনো আছে। বাকশালীরা দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল বলে আজ তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে। ওপরওয়ালা আবার আমাদের গণতন্ত্রে ফেরার সুযোগ দিয়েছেন, সেই সুযোগকে অবহেলা করা উচিত হবে না।’

নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে নাটোর শহরের কানাইখালী প্রেস ক্লাব চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার। সদস্য সচিব জহিরুল ইসলাম জহিরের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল আজিজ, যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, দাউদার মাহমুদ, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দীন নাসিম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম ও জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম ব্যাপারী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত