খাগড়াছড়ির রামগড় উপজেলায় মায়ের সঙ্গে মেয়েকে গলা কেটে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বুধবার (২০ আগস্ট) রাতের কোনো এক সময়ে রামগড় সদর ইউনিয়নের পূর্ব বাগানটিলা এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার সকালে স্থানীয়রা পুলিশকে খবর দিয়ে নিহত মা-মেয়ের মরদেহ উদ্ধার করেন। নিহতরা হলেন আমেনা বেগম ও তার মেয়ে রায়হানা আক্তার।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন জানান, ‘গত রাতে বাড়িতে মা ও মেয়ের ওপর এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। আজ সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে এবং কারা এই নৃশংসতা ঘটিয়েছে তা তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী নির্ধারণ করা হবে।’