প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

সাধারণ জ্ঞান

বিষয় : বাংলাদেশ বিষয়াবলি

১. বাংলাদেশের ভৌগোলিক উপনাম কী?

উত্তর : ভাটির দেশ

২. গঙ্গা খাদ কোথায় অবস্থিত?

উত্তর : বঙ্গোপসাগরে

৩. কাজী অ্যান্ড কাজী কর্তৃক পঞ্চগড়ে উৎপাদিত অর্গানিক চা কী নামে পরিচিত?

উত্তর : মীনা চা

৪. জাতীয় ভোটার দিবস পালিত হয়

কত তারিখ?

উত্তর : ২ মার্চ

৫. বাংলাদেশের সিকিউরিটি প্রিন্টিং প্রেস কোথায় অবস্থিত?

উত্তর : গাজীপুর

৬. আর্যদের আদিবাসস্থান কোথায় ছিল?

উত্তর : ইউরাল পর্বতের দক্ষিণে

তৃণভূমি অঞ্চলে।

৭. বঙ্গ প্রদেশকে বঙ্গ ও আসাম প্রদেশে বিভক্ত করেন কে?

উত্তর : লর্ড কার্জন

৮. বাংলা স্থানীয় স্বায়ত্তশাসনের

প্রবর্তক কে?

উত্তর : লর্ড রিপন

৯. বাংলাদেশের দ্বি-ভাষী ক্ষুদ্র জাতি গোষ্ঠীর নাম কী?

উত্তর : সাঁওতাল

১০. পার্বত্য চট্টগ্রামে কয়টি নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী বাস করে?

উত্তর : ১১টি

১১. বিশ^ জনসংখ্যা দিবস কত তারিখ পালন করা হয়?

উত্তর : ১১ জুলাই

১২. ষষ্ঠ জনশুমারি ও গৃহ গণনার চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির

হার কত?

উত্তর : ১.১২%

১৩. ক্লিওপেট্রা বাংলাদেশের কৃষি ক্ষেত্রে কীসের নাম?

উত্তর : আলুর উন্নত জাতের নাম

১৪. জাতীয় পাট দিবস কবে পালিত হয়?

উত্তর : ৬ মার্চ

১৫. লেইস ফেয়ার নীতি কীসের সঙ্গে সম্পর্কযুক্ত?

উত্তর : মুক্তবাজার

১৬. চচচ-এর পূর্ণরূপ কী?

উত্তর : চঁনষরপ ঢ়ৎরাধঃব ঢ়ধৎঃহবৎংযরঢ়

১৭. বাংলাদেশ সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে কোন দেশে?

উত্তর : মিয়ানমারে

১৮. বাংলাদেশে প্রশাসন ব্যবস্থার শীর্ষ ব্যক্তি কে?

উত্তর : রাষ্ট্রপতি

১৯. আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত?

উত্তর : খাগড়াছড়ি জেলায়

২০. কত সালে নীল কমিশন গঠন

করা হয়?

উত্তর : ১৮৬০ সালে

২১. বাংলার স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে?

উত্তর : ফখরুদ্দিন মোবারক শাহ

২২. মেঘদূত কাব্যের রচয়িতা কে?

উত্তর : মহাকবি কালিদাস

২৩. ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহারে কয়টি দফা ছিল?

উত্তর : ২১টি

২৪. রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবিধানের কোন ভাগে রয়েছে?

উত্তর : দ্বিতীয় ভাগ

২৫. বাংলাদেশ বিমান কবে প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তর : ৪ জানুয়ারি, ১৯৭২

            গ্রন্থনা : জেলি খাতুন