৫ হাজার পলিসি বিক্রি সিটি ব্যাংকের

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে ব্যাংকাস্যুরেন্স চ্যানেলে ৫ হাজার ইন্স্যুরেন্স পলিসির গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে সিটি ব্যাংক। অল্প সময়ের মধ্যে সর্বাধিকসংখ্যক পলিসি বিক্রির মাধ্যমে এখন দেশের শীর্ষ ব্যাংকাস্যুরেন্স পার্টনার হিসেবে অবস্থান করছে প্রতিষ্ঠানটি।

দেশ জুড়ে গার্ডিয়ানের বিভিন্ন ইন্স্যুরেন্স প্রোডাক্টের প্রতি ধারাবাহিকভাবে গ্রাহকদের আস্থা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে। গ্রাহকদের জন্য সিটি ব্যাংক গার্ডিয়ানের যেসব প্রোডাক্ট অফার করছে, তার মধ্যে রয়েছে : গার্ডিয়ান চাইল্ড প্রোটেকশন প্ল্যান, গার্ডিয়ান ফোর স্টেজ প্ল্যান, গার্ডিয়ান সঞ্চয়, গার্ডিয়ান পেনশন প্ল্যান ও গার্ডিয়ান প্রবৃদ্ধি। 

বাংলাদেশে গার্ডিয়ান প্রথম ব্যাংকাস্যুরেন্স পলিসি ইস্যু করার মধ্য দিয়ে সিটি ব্যাংক এই খাতে অগ্রণী ভূমিকা পালন করেছে। তাদের এ দ্রুত অর্জিত সাফল্য গার্ডিয়ান এর উদ্ভাবনী ও গ্রাহককেন্দ্রিক প্রোডাক্টের প্রতি গ্রাহকদের আস্থার প্রতিফলন।  তাছাড়া, পলিসি বিক্রির সাফল্য ব্যাংকটির বিস্তৃত ও সমন্বিত আর্থিক সেবা দেওয়ার সক্ষমতা প্রমাণ করে। বিজ্ঞপ্তি