কুমিল্লার দাউদকান্দিতে একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা লেগে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
সোমবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি-গোমতী সেতুর উপরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমজাদ হোসেন (৪৫) গাজীপুর সদর উপজেলার লাগালিয়া গ্রামের বাসিন্দা। তিনি বাঁশের ব্যবসা করতেন।
দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক মুহাম্মদ জাকির হোসেন জানান, গাজীপুর থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী বাঁশ বোঝাই একটি মিনি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা লাগে। এসময় ট্রাকে থাকা ব্যবসায়ী আমজাদ হোসেন ছিটকে সেতুর নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। দুর্ঘটনার পরই চালক পালিয়ে যান।