হবিগঞ্জে সহপাঠীর হাতে মাদ্রাসাশিক্ষার্থী নিহত

মাদ্রাসার এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে আশরাফুল ইসলাম রাফি (৯) নামের আরেক শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার মাধবপুর উপজেলার ইটাখোলা গ্রামে আলহাজ ইয়াসমিন ফয়সল কোরআান হাফিজিয়া মাদ্রাসায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় একই ক্লাসের ছাত্র শাহপুর গ্রামের হেলাল মিয়ার ছেলে এহসানুল হক নবীনকে (১০) গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত আশরাফুল নাসিরনগর উপজেলার চাপড়তলা গ্রামের আমিনুল ইসলামের ছেলে। জানা যায়, তুচ্ছ বিষয়ে আশরাফুল ও নবীনের মধ্যে কথা-কাটাকাটি হয়। ওইদিন সকালে নবীন পরিকল্পনা মাফিক জুতা খুঁজে আনার কথা বলে আশরাফুলকে রান্না ঘরের পেছনে নিয়ে যায়। সেখানে ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে রাফির মৃত্যু নিশ্চিতের পর ঝোপের ভেতর ফেলে চলে আসে নবীন। পরে ওই মাদ্রাসার দুই শিক্ষার্থী বিষয়টি জানতে পেরে নবীনকে আটক করে শিক্ষককে খবর দেয়।