বিশ্বকাপ বাছাইয়ে ফ্রান্সের নতুন অস্ত্র আকলিউশ

সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ফ্রান্স। দিদিয়ের দেশমের এই দলে সুযোগ পেয়েছেন মোনাকোর ফরোয়ার্ড মানেস আকলিউশ। তবে লিভারপুলে আলো ছড়ানো ফরোয়ার্ড হুগো একিতিকে ও পিএসজির কোলো মুয়ানির জায়গা হয়নি এই স্কোয়াডে।

কিলিয়ান এমবাপ্পের অধিনায়কত্বে এই দল দিয়েই ইউরোপ অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের অভিযান শুরু করবে ফ্রান্স। প্রথম ম্যাচ ৫ সেপ্টেম্বর পোল্যান্ডের মাঠে ইউক্রেনের বিপক্ষে। এরপর ৯ সেপ্টেম্বর ঘরের মাঠে আইসল্যান্ডের মুখোমুখি হবে দুইবারের বিশ্বকাপজয়ীরা। ‘ডি’ গ্রুপে আরেক প্রতিপক্ষ আজারবাইজান।

গত মৌসুমে মোনাকোর হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ ম্যাচে ৭ গোল করার পাশাপাশি আকলিউশ অ্যাসিস্ট করেন ১২টি। নতুন মৌসুমে প্রথম দুই ম্যাচে একটি গোল করেছেন এই রাইট উইঙ্গার। ২৩ বছরের আকলিউশ প্যারিস অলিম্পিকে রানার্স আপ হওয়া থিয়েরি অঁরির দলেও ছিলেন। এছাড়া ইতালির লিগ সিরি’আ থেকে চার ফুটবলার সুযোগ পেয়েছেন দলে।

প্যারিস অলিম্পিকের ম্যাচে মানেস আকলিউশ

২৩ সদস্যের ফ্রান্স স্কোয়াড:

গোলরক্ষক:

লুকাস শেভালিয়ের (পিএসজি), মাইক মেইনান (এসি মিলান), ব্রাইস সাম্বা (রেঁনে)

ডিফেন্ডার:

লুকাস দিনিয়ে (অ্যাস্টন ভিলা), মালো গুস্তো (চেলসি), লুকাস হার্নান্দেজ (পিএসজি), থিও হার্নান্দেজ (আল-হিলাল), ইব্রাহিমা কোনাতে (লিভারপুল), জুলস কুন্দে (বার্সেলোনা), উইলিয়াম সালিবা (আর্সেনাল), দায়োত উপামেকানো (বায়ার্ন মিউনিখ)

মিডফিল্ডার:

দেসিরে দুয়ে (পিএসজি), মানু কনে (রোমা), আদ্রিয়েন রাবিও (মার্সেই), অরেলিয়ান চুয়ামেনি (রিয়াল মাদ্রিদ), কেফরেন থুরাম (জুভেন্টাস)

ফরোয়ার্ড:

মানেস আকলিউশ (মোনাকো), ব্র্যাডলি বারকোলা (পিএসজি), রায়ান চেরকি (ম্যানচেস্টার সিটি), উসমান দেম্বেলে (পিএসজি), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ), মাইকেল ওলিসে (বায়ার্ন মিউনিখ), মারকাস থুরাম (ইন্তার মিলান)