জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্র কাঠামো গঠনে ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ করেছে চাঁদপুরের মতলব দক্ষিণ বিএনপি। বুধবার (২৭ আগস্ট) বিকেল থেকে রাত পর্যন্ত এলাকায় চলা এই কর্মসূচিতে অংশ নেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।
এ সময় তিনি বলেন, জনগণ পরিবর্তন চায়। বিএনপির ৩১ দফা কর্মসূচি কোনো রাজনৈতিক কাগুজে প্রতিশ্রুতি নয় বরং এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের রূপরেখা। জনগণের সঙ্গে সম্পৃক্ত না হলে কোনো রাজনৈতিক দল সফল হয় না। তাই আমরা ঘরে ঘরে যাচ্ছি, মানুষের হাতে হাতে আমাদের কর্মসূচি তুলে দিচ্ছি।
এতে আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ বশির আহমেদ সরকার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল মৃর্ধা, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরো, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. কবির হোসেন, ফরাজীকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, ছেংগারচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ফরাজী, মতলব উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রেহান উদ্দিন রাজন, মতলব পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শরীফ ফরাজী, যুগ্ম আহ্বায়ক সারোয়ার ফরাজী প্রমুখ।