‘বেলা’র মুক্তি আজ

পশ্চিমবঙ্গের সিনিয়র চলচ্চিত্র অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত অনেক দিন ধরেই অফট্র্যাকের গল্পের সিনেমায় অভিনয় করছেন। সাহিত্যনির্ভর ও ঐতিহাসিক চলচ্চিত্রেও কাজ করেছেন নিয়মিত। সবগুলোতেই নাম ভূমিকা অথবা কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে সুনাম কুড়াচ্ছেন দর্শক ও সুধীমহলে। এবার আকাশবাণী কলকাতার বিশিষ্ট উপস্থাপিকা, নির্দেশক ও লেখিক বেলা দের বায়োপিকে মূল চরিত্রে দেখা মিলবে দুই বাংলার আলোচিত এই অভিনেত্রীকে। হাজারো নারীর অনুপ্রেরণা বেলা দে’কে নিয়ে ‘বেলা’ নামের এই সিনেমাটি পরিচালনা করেছেন অনিলাভ চট্টোপাধ্যায়।

আজ পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে ‘বেলা’।

ঋতুপর্ণা বলেন, ‘বেলা দে সেই সময় একটা দৃষ্টান্ত সৃষ্টি করেছিলেন।

বেলা দে অনেক নারীকে আত্মমর্যাদা নিয়ে বাঁচতে শিখেয়েছিলেন নিজের কথা দিয়ে, কাজ দিয়ে। আমি ভীষণ আপ্লুত বেলা দের চরিত্রে অভিনয় করতে পেরে।’