জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে।
জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে।
মেষ রাশি
কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভালো হবে। স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন।
বৃষ রাশি
আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে। আপনার দ্বারা যে কাজ সম্ভব নয়, সে দিকে যাবেন না।
মিথুন রাশি
শেয়ারে বাড়তি লগ্নি চিন্তাবৃদ্ধি ঘটাতে পারে। সন্তানের কাজে গর্ববোধ।
কর্কট রাশি
বন্ধুদের বিরোধিতা থেকে সাবধান থাকুন। সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিন।
সিংহ রাশি
পেটের সমস্যা বাড়তে পারে। ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ করতে পারবেন।
কন্যা রাশি
মাথাগরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে। পিঠে ব্যথার সমস্যা থাকবে।
তুলা রাশি
দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ। মা-বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন।
বৃশ্চিক রাশি
কোনও নিয়ম লঙ্ঘন করার জন্য বিপদে পড়তে হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ যোগ।
ধনু রাশি
কোনও ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে। অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন।
মকর রাশি
কারও কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে। সামাজিক সুনাম বা প্রতিপত্তি বিস্তারের যোগ।
কুম্ভ রাশি
সাংসারিক কারণে মানসিক যন্ত্রণা বাড়তে পারে। আজ আপনাকে অবাক করে দেওয়া কোনও সুখবর আসতে পারে।
মীন রাশি
ব্যয় বাড়তে পারে। সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যেতে পারে।