চট্টগ্রামে বন্ধুর ছুরিকাঘাতে আব্দুল্লা আল মামুন পিন্টু নামের এক যুবক নিহত হওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নগরের হিলভিউ আবাসিক এলাকায় এঘটনা ঘটে।
নিহত আবদুল্লাহ আল মামুন পিন্টু (২৮) ওই এলাকার বার্মা কলোনিতে থাকতেন।
বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, পূর্বশত্রুতার জেরে শনিবার রাতে আবদুল্লাহ আল মামুন পিন্টু সঙ্গে কথা কাটাকাটি হয় বন্ধু দেলোয়ারে। এসময় অভিযুক্ত দেলোয়ার ও তার সহযোগীরা পিন্টুকে মারধর করে। একপর্যায়ে তারা পিন্টু ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মামুনের মরদেহ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানান ওসি।