নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।
রবিবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।
বিকেল সোয়া ৪টায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বাধীন চার সদস্যের প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি)।
এদিন প্রধান উপদেষ্টা বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সঙ্গেও পৃথক বৈঠক করবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় এনসিপি এবং সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। এ দুটি বৈঠকও যমুনায় হবে।