পবিপ্রবি শিক্ষার্থীদের এগ্রি ব্লকেড কর্মসূচি পালন

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৪:৪৫ পিএম

ডিপ্লোমাধারীদের অযৌক্তিক দাবির প্রতিবাদে কৃষিবিদ ঐক্য পরিষদের ৩ দফা বাস্তবায়ন দাবিতে এগ্রি ব্লকেড কর্মসূচি পালন করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীরা।

রবিবার (৩১ আগস্ট) দুপুর ১২টায় পায়রা সেতুর টোল প্লাজা সংলগ্ন বিশ্ববিদ্যালয় চত্ত্বর এলাকায় পবিপ্রবি ঐক্য পরিষদের ব্যানারে ৩ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে দেড় ঘণ্টার ব্লকেট কর্মসূচি পালিত হয়।

প্রতিবাদ সমাবেশে পবিপ্রবি ঐক্য পরিষদের আহ্বায়ক শাহরিয়ার ইকবাল লিমন , যুগ্ম আহ্বায়ক গাজী রেজোয়ানা হাসান, কৃষি অনুষদের শিক্ষার্থী জাকির হোসেন, আসাদুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।

বক্তরা ডিপ্লোমাধারীদের অযৌক্তিক দাবি প্রত্যাখ্যান করে অবিলম্বে কৃষিবিদ ঐক্য পরিষদের ৩ দফা বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান। এদিকে শিক্ষার্থীদের ব্লকেট কর্মসূচির কারণে বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা ও বরগুনাসহ দক্ষিণাঞ্চলের সকল রুটের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

দুপুর দেড়টায় দুমকি থানার ওসি মো. জাকির হোসেন ঘটনাস্থলে পৌঁছে তাদের আশ্বস্ত করলে ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করলে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যানবাহন চলাচল স্বাভাবিক হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত