আগামীকাল বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আজ রবিবার চট্টগ্রাম রাঙ্গুনিয়াস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে চট্টগ্রাম মহানগর বিএনপি।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমানসহ চট্রগ্রাম মহানগর বিএনপির নেতারা।