চন্দনাইশে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৯:২১ পিএম

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চন্দনাইশে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় চন্দনাইশ উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি, দোহাজারী পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষকদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে চন্দনাইশের হযরত শাহ আমিনউল্লাহ পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশের স্বাধীনতা-পরবর্তী ভূমিকা এবং জাতীয় রাজনীতিতে তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ জসীম উদ্দীন আহমেদ। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. ইদ্রিস মিয়া। সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন হেলাল উদ্দিন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোজাম্মেল হক বেলাল, ইখতিয়ার হোসেন, খন্দকার হেলাল উদ্দিন সিআইপি, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সওদাগর, সাবেক সাধারণ সম্পাদক এম এ হাশেম রাজু, বিএনপি নেতা মাহামুদুর রহমান মাহদু, আবুল মনসুর, দেলোয়ার হোসেন, এহসান মওলা, মঞ্জুর আলম তালুকদার, শহীদ খান, সাইফুল করিম, মো. সিরাজুল ইসলাম, সেলিম উদ্দিন, আজম খান, শহীদুর ইসলাম, মো. শহিদুল্লাহ ও মো. মাহফুজসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আলোচনায় অংশ নেন।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত