রবির উদ্যোগে সিলেটের স্কুলশিক্ষার্থীরা ক্রিকেট মাঠে

শিক্ষাঙ্গনের হিরোদের সামনে এবার পারফর্ম করছে মাঠের হিরোরা। এশিয়া কাপ ২০২৫ সামনে রেখে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নতুন উদ্যমে মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট টিমের স্পন্সর রবি এ উপলক্ষে নিয়েছে বিশেষ উদ্যোগ। সিলেটের তিনটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার হিসেবে দিয়েছে ম্যাচ টিকিট। এবার এই শিক্ষার্থীরা মাঠে বসেই উল্লাস করছে টাইগারদের জন্য, গ্যালারিতে যোগ করছে উচ্ছ্বাস।

সিলেটের স্কলার্স হোম স্কুল অ্যান্ড কলেজ, আনন্দ নিকেতন এবং রাইজ এই তিন স্কুলের শিক্ষার্থীরা রবির পক্ষ থেকে পেয়েছে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস সিরিজের ম্যাচ টিকিট। পড়াশোনায় কঠোর পরিশ্রম করে সাফল্য অর্জন করা এই শিক্ষার্থীরা এবার কাছ থেকে দেখছে টাইগারদের, অনুপ্রাণিত হচ্ছে তাদের লড়াই দেখে। চায়ের নগরী সিলেট বরাবরই ক্রিকেট উন্মাদনায় ভরপুর। এই মাতামাতির সঙ্গে এবার যোগ হয়েছে তরুণ শিক্ষার্থীদের উপস্থিতি। তাদের উল্লাস মাঠে তুলছে প্রবল শোরগোল, যা টাইগারদের জয়ের পথে দিচ্ছে বাড়তি অনুপ্রেরণা।

রবির হেড অব মার্কেটিং মুহাম্মদ শওকত কাদের চৌধুরী বলেন, ‘ক্রিকেট আমাদের সবাইকে এক করে, আর শিক্ষা আমাদের ভবিষ্যৎ গড়ে।’ বিজ্ঞপ্তি