ডাকসু নির্বাচন পেছানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান, শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন পেছানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে তারা বিক্ষোভ মিছিল করেছেন।

মিছিলে ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদসহ স্বতন্ত্র প্যানেলে নির্বাচন করা প্রার্থীরাও উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীরা হাইকোর্ট না ডাকসু, ডাকসু ডাকসু; ডাকসু নিয়ে প্রহসন, চলবে না, চলবে না ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এদিকে ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই হাইকোর্টের রিটের বিরুদ্ধে আপিল করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।