ম্যাচসেরা হয়ে যা বললেন নাসুম

সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ জিতেছে ৪১ বল হাতে রেখে ৯ উইকেটে। ডাচদের ১০৩ রানে অলআউট করে সহজ জয় পায় স্বাগতিকরা। নেদারল্যান্ডসকে অল্পতে আটকে রাখতে বড় ভূমিকার রাখেন নাসুম আহমেদ।

৪ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট নেন নাসুম। হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন। তবে সেটি হয়নি। দারুণ পারফরম্যান্সে ম্যাচসেরা হন নাসুম।

নাসুম পুরস্কার নিতে এসে বলেন, 'এখানের ছেলে হিসেবে সমর্থকদের দারুণ সমর্থন পেয়েছি। যা আমাকে আরও উৎসাহিত করেছে ভালো করতে। আগের দিন আমরা মনে করেছিলাম শিশির ঝামেলা করবে, বল গ্রিপে সমস্যা হবে। আমরা ওয়ার্ম আপের সময় বল পানিতে ভিজিয়ে বল করেছিলাম। কিন্তু (আজ) প্রবলেম হয়নি, ভালো গ্রিপ করতে পেরেছি, বল করতে পেরেছি।'

এই ম্যাচ জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ।