শেরপুরে চাঁদাবাজির অভিযোগে কুমরি কাটাজান বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার রহমান দুলালের বিরুদ্ধে মামলা হয়েছে। গত সোমবার রাতে শেরপুর সদর থানায় মামলাটি করেন আহনাফ শাকিল প্রিন্স নামে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থী।
মামলা সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট পটপরিবর্তনের পর দেলোয়ার রহমান দুলাল স্থানীয় বিএনপির প্রভাবশালী নেতার মদদে সন্ত্রাসী বাহিনী সঙ্গে নিয়ে আহনাফ শাকিল প্রিন্সের কাছে ৬০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। আগামী ১৫ দিনের মধ্যে টাকা না দিলে শাকিলকে এলাকায় বসবাস করতে দেবেন না। শাকিল উত্তরা ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আইনুল হক বলেন, ‘আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’