সিলন টি’র উপস্থাপনায় 'মহানায়কের গান' সিজন ২

আগামীকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দেশীয় চলচ্চিত্রের ‘মহানায়ক’ কিংবদন্তি অভিনেতা, পরিচালক ও প্রযোজক বুলবুল আহমেদ (তাবাররুক আহমেদ, ১৯৪১-২০১০) এর ৮৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে বর্ষীয়ান এই তারকার বড় মেয়ে তাহসিন ফারজানা তিলোত্তমা চলচ্চিত্র জগতে তার বাবার কর্মের অবিস্মরণীয় অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি সংগীত শ্রদ্ধাঞ্জলি উপহার দিচ্ছেন। 

বাংলা চলচ্চিত্রের সত্তর-আশি দশকের মহানায়ক ছিলেন বুলবুল আহমেদ। দেবদাস’খ্যাত এই সুঅভিনেতার অভিনীত চলচ্চিত্রের কালজয়ী কিছু গান নতুন করে গেয়েছিলেন মহানায়কের গান 'সিজন ১-এ তাহসিন ফারজানা তিলোত্তমা। 

পিতার প্রতি কন্যার এই শ্রদ্ধার্য্যের মাধ্যমে সিলন টি আবারও স্মরণ করল সেই সকল গুণী সুরকার, গীতিকার এবং শিল্পীদের, যাদের কল্যাণে যুগে যুগে সমৃদ্ধ হয়েছে বাংলাদেশের গান। এবার মহানায়কের গান 'সিজন ২-তে প্রথম গান হিসেবে থাকছে 'সঙ্গিনী' ছায়াছবির 'দুটি মন যখন কাছে এলো' গানটি।