টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই কেন্দ্রীয় নেতা পৃথকস্থানে পৃথকভাবে কর্মসূচি পালন করেছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) মির্জাপুর পৌরসদরের শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ মাঠ ও মির্জাপুর পৌরসভার জহুরবাড়ী মোড় এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর নেতৃত্বে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাইপাস এলাকায় গিয়ে শেষ হয়।
এর আগে, মির্জাপুর পৌরশহরের জহুরবাড়ী মোড় এলাকা থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হল ছাত্র সংসদের সাবেক জিএস সাইদুর রহমান সাইদ সোহরাবের নেতৃত্বে আরেকটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
প্রসঙ্গত, তারা দু’জনই এই আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন। র্যালি দুটিতে নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
বাউফলে চার ভাগে বিভক্ত হয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
এবার ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট নিষিদ্ধ ছাত্রলীগ নেতার