খাবারের পর এলাচ কেন খাবেন?

বিরিয়ানি হোক বা পায়েস-খাবার পাতে এলাচ পড়লেই মেজাজ বিগড়ে যায়। আবার এই মশলা ছাড়া খাবারে স্বাদও আসে না। কিন্তু জানেন কি, এলাচকে ‘মশলার রানি’ বলা হয়। খাবারে স্বাদ বাড়াতে এই মশলার জুড়ি মেলা ভার। তার সঙ্গেই এই মশলার স্বাস্থ্য উপকারিতাও অনেক। খাবার খাওয়ার পরে মুখশুদ্ধি হিসেবে এলাচ কেন খাবেন, চলুন জেনে নিই এটির উপকারিতা।

বদহজম দূর করে

খাবার হজমে সমস্যা হলে এলাচ হতে পারে সহজ সমাধান। এলাচের ২-৩টি দানা চিবিয়ে খেলে গ্যাস্ট্রিক, পেট ফাঁপা কিংবা ভারী খাবারের পর পেটের অস্বস্তি অনেকটাই কমে যায়। ঝাল-মসলাদার খাবার খাওয়ার পর বুকজ্বালা বা বমি বমি ভাব হলেও এলাচ হতে পারে কার্যকরী সমাধান।

মুখের দুর্গন্ধ দূর করে

 মুখের দুর্গন্ধ দূর করতে মুখশুদ্ধি হিসেবে এলাচের দানা চিবিয়ে খেতে পারেন। এটি মুখের ব্যাকটেরিয়া মেরে ফেলে এবং মাড়ি ও দাঁতের সংক্রমণও কমাতে সাহায্য করে।

শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে

এলাচ প্রাকৃতিক ডিটক্স হিসেবে কাজ করে। এটি শরীরে জমে থাকা টক্সিন বা দূষিত পদার্থ বের করে দেয়। এতে কিডনির স্বাস্থ্যও ভালো থাকে।

হার্টের জন্য ভালো

এলাচে রয়েছে পটাসিয়াম, ম্যাগনেশিয়াম ও অ্যান্টি-অক্সিডেন্ট। যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং রক্তসঞ্চালন উন্নত করে। এর ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায় এবং অনেক সময় কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণে থাকে। আবার কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি এড়াতে হলে খাওয়া শেষে এলাচের দানা চিবিয়ে খান। 

ফুসফুসের যত্ন নেয়

কাশি, কফ, শ্বাসকষ্ট বা হাঁপানির সমস্যা হলে এলাচ খাওয়া বা এলাচ দিয়ে চা পান করা উপকারী হতে পারে। এটি শ্বাসযন্ত্র পরিষ্কার রাখে এবং ঠাণ্ডাজনিত সমস্যাও কমাতে সাহায্য করে। এই টোটকা সর্দি-কাশির হাত থেকে আপনাকে রক্ষা করবে।

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে

এলাচ রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এটা বিপাক ক্রিয়া সুষ্ঠুভাবে হতে সাহায্য করে। ইনসুলিন নিয়ন্ত্রণ করে। ডায়াবেটিস রোগীদের জন্য প্রতিদিন অত্যন্ত ১-২টি এলাচ চিবিয়ে অত্যন্ত জরুরী।

ত্বক রাখে উজ্জ্বল ও মৃশন রাখে

প্রতিদিন নিয়ম করে এলাচের চা খেলে ত্বকের উজ্জ্বলাতা বাড়ে। এলাচ অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর, যা ফ্রি র‍্যাডিকেলের বিরুদ্ধে কাজ করে এবং অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। নিয়মিত এলাচ চা পান করলে ত্বকের কালো দাগ-ছোপ দূর হয়। 

যেভাবে খাবেন এলাচ

ভারী খাবারের পর ১-২টি এলাচ চিবিয়ে খেলে হজমে সহায়তা করবে। চাইলে কয়েকটি এলাচের দানা ২ কাপ পানিতে ফুটিয়ে চায়ের মতো করে খেতে পারেন। প্রতিদিন এলাচ চা খাওয়ার অভ্যাস ত্বক ও স্বাস্থ্যের জন্য উপকারী।