নিজেকে জড়িয়ে ধরার উপকারিতা জানুন?

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৯:৩০ পিএম

কাউকে কেবল জড়িয়ে ধরেই যে কত উপকার পাওয়া যায়, জেনে অবাক হতে হয়। কাছের মানুষের স্পর্শে মন ও শরীর ভাল থাকে। তা সে প্রেমের মানুষ হোন বা বাবা-মা অথবা সন্তান, কিংবা ভাইবোন বা বন্ধুবান্ধব। কিন্তু যদি জড়িয়ে ধরার মানুষই কাছে না থাকেন, সে ক্ষেত্রে কি আলিঙ্গন থেকে বঞ্চিত থাকবেন? জড়িয়ে ধরার যে উপকারিতা, তা পাবেন না নাকি! অন্যের আলিঙ্গনের অপেক্ষা না করে নিজেই নিজেকে জড়িয়ে ধরতে পারেন।

তবে জানেন কি? নিজেই নিজেকে জড়িয়ে ধরলে শান্তি পাওয়া যায়। নিজেকে জড়িয়ে ধরলে মস্তিষ্ক থেকে এক প্রকার হরমোন নিঃসৃত হয়, যা শারীরিক ও মানসিক বিকাশে নানাভাবে সাহায্য করে। 

জার্নাল অব নার্সিং প্র্যাকটিসে প্রকাশিত একটি গবেষণায় দাবি করা হয়েছে, কোনো ব্যক্তি নিজেকে জড়িয়ে ধরলে উদ্বেগ, বিষণ্ণতা ও নিরাপত্তাহীনতার অনুভূতি অনেকটাই কমে যায়।

তবে জেনে নেওয়া যাক নিজেকে জড়িয়ে ধরলে কী কী হতে পারে-

মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখবে

ব্যক্তিজীবন থেকে কর্মক্ষেত্র, নানা বিষয় নিয়ে জীবনে জটিলতা তৈরি হয়। মানসিক চাপ দূর করতে নিজেকে জড়িয়ে ধরতে পারেন। নিজেকে জড়িয়ে ধরলে শরীরে কর্টিসল হরমোনের মাত্রা কমতে শুরু করে। ফলে মানসিক চাপ কমে। তাই মানসিক স্বাস্থ্যের জন্য নিজেকে জরিয়ে ধরা জরুরি। 

ব্যথা কমায়

শরীরের ব্যথা কমাতে নিজেকে জড়িয়ে ধরুন। শরীরের এক অংশে ব্যথা হলে অন্যদিক থেকে দুই হাত দিয়ে নিজেকে জড়িয়ে ধরলে মস্তিষ্কে সংকেত যাবে। তখন শরীরে ব্যথার তীব্রতা কিছুটা হলেও কমবে।

নিজেকে ভালোবাসতে সাহায্য করবে

জীবনে এমন অনেক সময় আসে, যখন আপনি এত বেশি হতাশ থাকেন, যা কথায় প্রকাশ সম্ভব হয়ে ওঠে না। তীব্র কষ্টের সময় নিজেকে আলিঙ্গন করুন। এতে কষ্টের ধাক্কা সামলে ওঠার সাহস পাবেন, শক্তি পাবেন। নিজেকে জড়িয়ে ধরলে ভালো অনুভব করবেন। তাই একবার হলেও নিজেকে জড়িয়ে ধরুন। জড়িয়ে ধরে বুঝিয়ে দিন আপনি নিজেকে কতটা ভালোবাসেন।

মনমেজাজ ভাল করা

 মনখারাপ থাকলে নিজেকে আলিঙ্গন করে দেখতে পারেন। অন্য কারও স্পর্শ সাহায্য করতে পারে অবশ্যই। তবে পাশে কেউ না থাকল নিজের স্পর্শেও উপকার মিলতে পারে। স্ট্রেস হরমোন অর্থাৎ, কর্টিসলের মাত্রা কমিয়ে হ্যাপি হরমোন বা অক্সিটোসিনের নিঃসরণ ঘটায়। অক্সিটোসিনকে অনেক ক্ষেত্রে ‘লাভ হরমোন’ বলা হয়। ফলে মেজাজের উন্নতিতে সাহায্য করতে পারে আলিঙ্গন।

নিজের প্রতি মনোভাব বদলানো

নিজের প্রতি অতিরিক্ত কঠোর আপনি? নিজেকে ভরসা করেন না, বা নিজেকে ভালবাসতে পারেন না? নিজের দু’টি হাত উল্টো পাশে নিয়ে গিয়ে চেপে ধরুন। নিজেকে জড়িয়ে ধরার ফলে উষ্ণতার ছোঁয়া পাওয়া যায়। নিজের প্রতি ভালবাসা বাড়তে পারে। বেড়ে যেতে পারে আত্মবিশ্বাস। 

প্রত্যেক ব্যক্তির আগে নিজেকে ভালোবাসা দরকার। নিজের ব্যথা, দুঃখ-কষ্টে নিজেকে জড়িয়ে ধরুন, সান্ত্বনা দিন। নিজেকে জড়িয়ে ধরে ভালোবাসাতে শিখবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত