ফেনী জেলার সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের ফাতেহপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম খাজা আহমেদ ও সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটন এর বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বাড়ির কেয়ারটেকার নামাজ পড়তে গেলে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়ে সটকে পড়ে।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা প্রায় ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিভাতে সক্ষম হয়েছে। এতে হল রুমে নিরাপত্তা রক্ষিত কেয়ারটেকারের আসবাবপত্র কাপড় চোপড় এবং নীচতলার ড্রয়িংরুমের কিছু অংশ পুডে যায়। দুর্বৃত্তরাবাডির ২য় তলার দরজা ভাঙ্গার চেস্টা করে ব্যর্থ হয়ে সিঁড়ি ও দরজায় একইভাবে আগুন ধরিয়ে দেয়।
গত বছরের ৫ আগষ্টের আগে থেকে বাড়িতে কেউ থাকে না। জহির উদ্দিন মাহমুদ লিপটন পরিবারের অপর সদস্যরা সরকারী চাকুরীর সুবাদে এলাকার বাহিরেই থাকে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৯টার দিকে বীর মুক্তিযোদ্ধা মরহুম খাজা আহমেদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুন লাগার সুনির্দিষ্ট কোনো কারণ আইনশৃঙ্খলা বাহিনী জানাতে পারেনি।
এ ঘটনায় জহির উদ্দিন মাহমুদ লিপটন সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে উল্লেখ করেন, আগুনের ঘটনায় তিনি বিচলিত নন। যেখানে ৩২ নম্বরে আগুন দিয়েছে, সেখানে এই বাড়িতো কিছুই না।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়োজিদ আকন বলেন, আগুন কীভাবে লেগেছে এ বিষয়ে আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।