দেশে এসে নিশ্চুপ শাবানা

প্রায় ২৫ বছর ধরে অভিনয় থেকে দূরে সরে গিয়ে মার্কিন মুলুকে পাড়ি জমিয়েছেন দেশীয় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী শাবানা। স্বামী, সন্তান, নাতি-নাতনি নিয়ে নিউ জার্সিতে স্থায়ীভাবে বসবাস করছেন নন্দিত এই তারকা। এর আগে মাঝে মধ্যে বাংলাদেশে এলেও গত ৫ বছরে আসা হয়নি তার। 

৫ বছর পর আবারও দেশে এসেছেন তিনি। উঠেছেন রাজধানীর বারিধারা ডিওএইচএসের বাড়িতে। শাবানার না থাকলে এই বাড়ি খালিই থাকে। তবে দেশে এসে আগের মতোই  অন্তরালে রয়েছেন ঢালিউডের তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী। 

এর আগে শাবানা দেশে এসেছিলেন ২০২০ সালের জানুয়ারিতে। সেসময় তিনি জানিয়েছিলেন, সুযোগ হলে কিছু সিনেমায় কাজ করবেন। স্বামী ওয়াহিদ সাদিক জানিয়েছিলেন তিনি অনুকূল পরিবেশ পেলে চলচ্চিত্র প্রযোজনা করবেন। কিন্তু সে সময় তারা বিফল মনোরথেই যুক্তরাষ্ট্রে ফিরে যান। 

প্রসঙ্গত, ২০২০ সালের আগে শাবানা এসেছিলেন ২০১৭ সালে। স্বামী ওয়াহিদ সাদিককে নিয়ে প্রায়ই দেশে আসা হয় শাবানার।