এজলাস কক্ষে সাপ, আদালত পাড়ায় আতঙ্ক

চট্টগ্রামে অল্পের জন্য সাপের ছোবল থেকে রক্ষা পেয়েছেন আদালতের এক কর্মচারী। রবিবার বিকালে সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের এজলাস কক্ষে একটি সাপ ছোবল মারে বেঞ্চে দায়িত্বরত এক পেশকারকে৷

সৌভাগ্যক্রমে ওই পেশকারের গায়ে ফুল হাতা শার্ট থাকায় তিনি রক্ষা পান৷ এর আগে গত ৪ সেপ্টেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট-৩ আদালতে স্ট্যানোগ্রাফারের রুমের দরজার সামনে বিষাক্ত একটি সাপের দেখা মিলে। তবে সাপটিকে পিটিয়ে মারা হয়।

গত চারদিনের ব্যবধানে দুটি পৃথক আদালতে সাপের বিচরণ দেখা গেল৷ তবে আদালতের এজলাস কক্ষে সাপের আনাগোনা বাড়ায় আতঙ্ক দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সুত্রে এই তথ্য জানা গেছে।