স্বামীকে পেটাতে কিশোর গ্যাং ভাড়া গ্রেপ্তার ৪

বরগুনার আমতলীতে কিশোর গ্যাংয়ের ৩ সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে আমতলী থানার পুলিশ। গ্রেপ্তাররা হলেন মো. সাকিল (১৯), মো. রাকিবুল (১৯), মো. ওলি হাওলাদার (১৯) ও লাইজু আক্তার (২৪)।

আমতলী থানা সূত্রে জানা যায়, জনৈক মোসা. লাইজু বেগমের সঙ্গে ফরহাদ ইসলাম জয় নামে এক ব্যক্তির তিন বছর আগে বিবাহবিচ্ছেদ হয়। গত রবিবার সন্ধ্যায় লাইজু ফরহাদকে তাদের মেয়েকে দেখার জন্য আসতে বললে ফরহাদ আমতলী থানাধীন চাওড়া এলাকার রাস্তার পাশে আসেন। লাইজু পরিকল্পিতভাবে ফরহাদকে শায়েস্তা করার উদ্দেশ্যে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে ভাড়ায় নিয়ে আসেন। ভাড়া করা সদস্যরা লাইজুর সাবেক স্বামী ফরহাদকে মারধর করে মোবাইল ফোন এবং টাকা-পয়সা নিয়ে যায়।

এ ঘটনায় ফরহাদ আমতলী থানায় অভিযোগ দিলে রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে লাইজু ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করে।