মানিকগঞ্জে জামায়াত নেতা ডা. আবু বকর সিদ্দিকের উদ্যোগে শিবালয়ে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ আগস্ট) সকালে থেকে বিকেল পর্যন্ত উপজেলার নালী উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্যাম্পে প্রায় দেড় হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়।
ডা. আবু বকর সিদ্দিক বলেন, আমি চিকিৎসক মানুষ, আমার সাধ্য অনুযায়ী মানুষের পাশে থাকব। এমপি হই বা না হই, নদীভাঙন এলাকার মানুষের সেবা পাওয়ার অধিকার রয়েছে। আমি তাদের পাশে থাকব ইনশাআল্লাহ।
ঢাকা থেকে আগত ১০ চিকিৎসক, আট টেকনেশিয়ান, ১৫ সহকারী ও ২০ জন স্বেচ্ছাসেবী রোগীদের সেবা প্রদান করেন। চিকিৎসা সেবার পাশাপাশি ব্লাড প্রেসার, ব্লাড সুগার, ব্লাড গ্রুপিংসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাও করা হয়।